২৪/০২/২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ণ
19.3 C
Dhaka
২৪/০২/২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষা স্থগিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন হাইড্রোকার্বন ইউনিটের ‘প্রশাসনিক কর্মকর্তা’ (১০ম গ্রেড) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন হাইড্রোকার্বন ইউনিটের ১০ম গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা পদের প্রার্থীদের ২৬ এপ্রিলের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি পরবর্তী সময় জানিয়ে দেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ৫ আগস্টের আগে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে না : পিএসসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন