বিজ্ঞাপন

বিদ্যুৎ সাশ্রয় করতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন

সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ উপলক্ষে আগেই নিশ্চিত হয়েছিল সূচি ও ভেন্যু। তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে খেলার সময়ে আসতে যাচ্ছে পরিবর্তন।

বুধবার (৮ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বোর্ডের অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন করার কথা জানান কমিটির প্রধান তামিম ইকবাল।

আগের সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর ২টায় ও টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় হওয়ার কথা ছিল। তামিম জানান, বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন আনা হচ্ছে। ওয়ানডে ম্যাচে ১১টা অথবা সাড়ে ১১টা, টি-টোয়েন্টি বেলা ২টা অথবা আড়াইটায় হতে পারে।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে।

এরপর ২৭ ও ২৯ এপ্রিল টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে চট্টগ্রামে। আর ২ মে সিরিজের শেষ ম্যাচটি হবে মিরপুরে। যদিও এই ম্যাচটি দুপুর ২টায় শুরুর কথা আগেই জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

পড়ুন : নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি বুলবুলের, তামিমের কমিটি ‘অবৈধ’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন