লক্ষ্মীপুরে বারাকাহ্ মাল্টিকেয়ার হসপিটলের বিনিয়োগ শেয়ার হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে শহরের দক্ষিণ তেমুহনীস্থ হসপিটাল কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম আজাদ।
হসপিটালের চেয়ারম্যান মাঈনুর রশিদ ভূঁইয়া মিরনের সভাপতিত্ব ও ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানার পরিচালনায় ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন- ডা: আব্দুল্লাহ আল নোমান, ডা: শুভ কুমার ভৌমিক।
হসপিটালের প্রশাসনিক কার্যক্রমের বিগত দিনের প্রতিবেদন উপস্থাপন করেন পরিচালক (প্রশাসন) মোঃ সোহেল। পরে উন্মুক্ত মতবিনিময় পর্বে শেয়ারহোল্ডার ও অংশীদাররা বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। এই পর্বে বক্তব্য রাখেন হারুনুর রশিদ ও নজরুল ইসলাম বাবুল।
স্বাগত বক্তব্যে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: একেএম আজাদ বলেন, “সেবার মান উন্নয়ন এবং বিনিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সকলে সম্মিলিতভাবে বারাকাহ্ হসপিটালকে উন্নত চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠান শেষে শেয়ার হস্তান্তরকৃত বিনিয়োগকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।এতে বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পড়ুন : লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু


