২৪/০২/২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ
19.3 C
Dhaka
২৪/০২/২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিপিএলের উন্মাদনা বাড়াতে আসছে ‘বড় চমক’

একাদশ বিপিএলের উদ্বোধনী দিন থেকেই দর্শকদের টানছে জমজমাট আয়োজন দিয়ে। বিগত আসরগুলোর তুলনায় এবার দর্শকদের আশানুরূপ আগ্রহ দেখা যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে হয়েছিল জমজমাট কনর্সাটও। এবার বিপিএলের উন্মাদনা আরও বাড়াতে আসছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন।

বিজ্ঞাপন

বিপিএলের ধারাভাষ্য প্যানেলে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ভয়েস অব বাংলাদেশ আতহার আলী খান। তার সঙ্গে আরও আছেন শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। বিদেশিদের তালিকায় টিনো মায়োয়ো, আমির সোহেল ও এইচডি আকারম্যানের সাথে আছেন স্যার কার্টলি আমব্রোস।

তবে সবচেয়ে বড় চমক হিসেবে ছিলেন ড্যানি মরিসন। নিউজিল্যান্ডের এই ধারাভাষ্যকার গত কয়েক আসরে ছিলেন না বিপিএলে। শোনা যাচ্ছিল এবার আসবেন। যদিও ঢাকা পর্ব শেষ হয়ে সিলেট পর্ব শেষ হওয়ার পথে তবে এখনো দেখা নেই মরিসনের।

কবে আসছেন তিনি, ভক্তদের আগ্রহ এখানেই। বিসিবি সূত্রে নিশ্চিত হয়েছে মরিসনকে দ্রুতই দেখা যাবে সিলেটে। সব ঠিক থাকলে আগামী ১২ তারিখের ম্যাচ থেকে কমেন্ট্রি প্যানেলে দেখা যাবে তাকে।

বিপিএলের ধারাভাষ্য প্যানেল:

আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ, মাজহার উদ্দিন অমি, টিনো মায়োয়ো, আমির সোহেল, স্যার কার্টলি আমব্রোস, এইচডি আকারম্যান ও ড্যানি মরিসন।

এনএ/

আরও পড়ুন: একাদশ বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমানের

দেখুন: ব্যাচেলর প্যাকের পর আরও নতুন চমক নিয়ে আসছে স্বপ্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন