২০/০২/২০২৬, ১৩:৫৭ অপরাহ্ণ
28 C
Dhaka
২০/০২/২০২৬, ১৩:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিপ্লব ও সংহতি দিবস স্মরণে কেন্দুয়ায় আলোচনা সভা ও মিছিল

নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা-পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সায়মা শাহজাহান একাডেমি মাঠে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়ার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও সাবেক জনপ্রিয় পৌর মেয়র মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। তিনি একই সঙ্গে তিনবার নির্বাচিত কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সভায় সভাপতিত্ব করেন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক। সঞ্চালনায় ছিলেন ফরিদ আহমদ।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় সব সময় প্রাসঙ্গিক।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা জাতীয় স্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আলোচনা সভা শেষে একটি বিশাল মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানে অনুষ্ঠানটি শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কুদ্দুস বয়াতীসহ বহু শিল্পীর অংশগ্রহণে কেন্দুয়ায় প্রথম কিচ্ছা উৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন