বিজ্ঞাপন

বিভাজনের রাজনীতির জন্য ৫৪ বছরেও দেশবাসীর মুক্তি মেলেনি : ডিসি আজহারুল ইসলাম

যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের অভিষেক ও দোয়া অনুষ্ঠানে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বড় অস্ত্র ছিল ঐক্য। সকল ধর্ম, বর্ণ ও জাতির মানুষের মধ্যে একতা ছিল। একতাই ছিলো বিজয়ের মূল ভিত। মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে ছিলো দেশবাসীর মুক্তি। বিভাজনের রাজনীতির জন্য ৫৪ বছরেও দেশবাসীর মুক্তি মেলেনি। সাম্য, স্বাধীনতা, মর্যাদা অর্জিত হলেই দেশবাসীর মুক্তি মিলবে। শনিবার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল লতিফ।
বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীরবিক্রম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক নজরুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক মতিয়ার রহমান।
এ সময় সাত সদস্য বিশিষ্ট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম যুগ্ম-আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের কে সদস্য সচিব করা হয়েছে। আহবায়ক কমিটিতে সদস্য হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এস এম শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা ইছাহক ও বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন।

পড়ুন: মেহেরপুরে বিএনপির গণসংযোগ ও পথসভা

দেখুন: পুতিনের নিরাপত্তা বহর, চমকে গেলেন ট্রাম্প! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন