বিজ্ঞাপন

বিভিন্ন মামলায় নিরীহদের আসামি করা হচ্ছে : আইজিপি

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে অনেককে বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছেন। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে। নিরীহ লোকদের মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে জানান তিনি।

এ সময় মিথ্যা মামলায় প্রতারিত হয়ে কাউকে টাকা না দেয়ার পরামর্শ দেন আইজিপি।

ব্রিফিংয়ে পুলিশ সপ্তাহ নিয়ে তিনি বলেন, মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ -২০২৫ শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উদ্বোধন করবেন।

আইজিপি বাহারুল আলম বলেন, অনাড়ম্বর নয়, এ বছর আমরা কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চাই। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়া এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : সিলেটসহ বিভিন্ন স্থানে হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ আইজিপির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন