বিজ্ঞাপন

বিমানবন্দরমুখী সড়কে যানবাহনের দীর্ঘ জট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে গাড়ির জট তৈরি হয়েছে। ফলে প্রায় ৪ কিলোমিটার এই পথ পাড়ি দিতে দীর্ঘ সময় লাগছে যানবাহনগুলোর।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে সড়কে গাড়ির জট থাকার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম হাসিবুর রহমান বাবু।

তিনি ঢাকা পোস্টকে জানান, বিমানবন্দরে আগুন লাগার কারণে এই সড়কে গাড়ির জট রয়েছে। আগুন লাগার কারণে বিমানবন্দর এলাকায় গাড়িগুলোকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ, অনেকের সঙ্গেই চারজন পাঁচজন করে মানুষ আসেন। তাদেরকে আপাতত প্রধান সড়কে নামতে হচ্ছে ও মালামাল নামাতে হচ্ছে। ফলে এই সড়কে একটু গাড়ির চাপ রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রাফিক অ্যালার্ট গ্রুপ ঘুরে দেখা গেছে, ওই পথে চলমান থাকা একাধিক যাত্রী বিভিন্ন ছবি পোস্ট করে যানজটের বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন : ফ্লাইট বন্ধ, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন