হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে গত সেপ্টেম্বর থেকে নিরব এলাকা ঘোষণা করা হয়েছে।
এসব এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ। সড়ক পরিবহন আইনে নিরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ (সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা ৩ মাসের কারাদণ্ড)।
তিনি বলেন, সম্প্রতি জারি করা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা মোতাবেক নিরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ করার জন্য পুলিশকে জরিমানা আরোপের ক্ষমতা প্রদান করা হয়েছে। নিরব এলাকায় হর্ন বাজালে ডিএমপি কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

