19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিমান দুর্ঘটনায় দগ্ধ সায়ান ইউসুফের মৃত্যু, লক্ষ্মীপুরে শোকের ছায়া

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফ (১৪)।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে লক্ষ্মীপুরের গ্রামের বাড়ি বশিকপুরে নেমে এসেছে শোকের ছায়া।

সায়ান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পাল বাড়ির সন্তান। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক। পরিবারটি উত্তরা ১০ নম্বর সেক্টরে ভাড়া থাকতেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে সায়ানের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। বিকেল ৩টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, একই ঘটনায় দগ্ধ হয়ে মারা যায় সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের আফনান ফায়াজ (১৩)। সে রহিমবক্স হাজী বাড়ির আব্দুস সামাদের ছেলে। আফনানও মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার সকালে ঢাকাতেই তাকে দাফন করা হয়।

বিমান দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে লক্ষ্মীপুরে শোকের আবহ বিরাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন: বিমান বিধ্বস্ত : এনসিপির নোয়াখালী-লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন