২৫/০২/২০২৬, ০:০০ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ০:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিমান দূর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রূপগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্রাজেডিতে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় অগ্নিদগ্ধে মৃত্যুবরণকারী, শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার হাড়ার বাড়ী পূর্বাচল ১০ নং সেক্টর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতা মোনায়েম, জজ মিয়াসহ বিএনপির স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেন ঘটনার গভীর শোক জানিয়ে বলেন, রাজধানীর মতো জনবহুল এলাকার আকাশে কোন প্রশিক্ষণ বিমান উড়তে দেয়ার দায় সংশ্লিষ্ট বিভাগকে নিতে হবে। এসব প্রশিক্ষণের জন্যে সমুদ্র তীর,নদীর চর ও পুরনো বিমান বন্দরগুলো সচল করার আহবান করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: রূপগঞ্জে সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উপ- তত্তাবধায়ক মার্জিয়ার স্বেচ্ছাচারীতা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন