রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এনসিপির নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এ দুই জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা ছিল। এছাড়া আজ ফেনীতে অনুষ্ঠিতব্য পদযাত্রা কর্মসূচিও সংক্ষিপ্ত করা হয়েছে।
বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পড়ুন : বিমান বিধ্বস্ত: নেতাকর্মীসহ এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের


