১০/০২/২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিমান বিধ্বস্ত : হালুয়াঘাটে বিএনপির শোক ও দোয়া মাহফিল

গতকাল ঢাকায় উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্র ছাত্রীসহ অসংখ্য মানুষ নিহত হওয়ায় রাষ্ট্রীয় শোক দিবস পালন করেঁছে হালুয়াঘাট বিএনপি।

আজ হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ ও দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ।

হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আজ সকালে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স গতকাল ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, স্কুলে পাঠরত অবস্থায় কোমলমতি ছাত্র ছাত্রী নিহত হওয়ায় পুরো জাতি স্তম্ভিত ও শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় জাতি বাংলাদেশের সম্ভাবনাময় সন্তানদের হারিয়েছে। এতে দেশ ও জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে।

তিনি নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারকে দাঁড়াবার আহবান জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেয়ারও আহবান জানান।

তিনি বলেন দুর্ঘটনার পর পরই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উদ্ধারকাজ রক্তদেয়াসহ আহতদের চিকিৎসা সেবা প্রদান করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষনিক বিএনপির কার্যক্রম মনিটরিং করে নির্দেশনা প্রদান করেছেন।

তিনি নিহত ও আহতদের সঠিক সংখ্যা সময় সময় জাতির সামনে স্বচ্ছতার সাথে সুস্পস্টভাবে উপস্থাপন করতে সরকারের প্রতি আহবান জানান।

হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ বক্তব্য রাখেন।

পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বিশেষ মোনাজাত করা হয় ।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহ সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন