০১/০৩/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বিয়ের পিঁড়িতে বসলেন অ্যান্থনি আলবানিজ। আজ শনিবার (২৯ নভেম্বর) দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে এই খবরটি ফলাও করে প্রচার করা হয়েছে।

সন্ধ্যায় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর সবুজ চত্বরে কঠোর গোপনীয়তা রক্ষা করে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মার্কিন গায়ক বেন ফোল্ডসের বিখ্যাত গান ‘লাকিয়েস্ট’-এর সুরের মূর্ছনায় কনে জডি হেইডন বিয়ের মঞ্চে আসেন। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবদম্পতির পোষা কুকুর টোটো, যেটি বিয়ের আংটি বহন করে নিয়ে আসে। আনুষ্ঠানিকতা শেষে, স্টিভ ওয়ান্ডারের কালজয়ী গান ‘সাইন্ড, সিলড, ডেলিভারড আই অ্যাম ইয়োরস’-এর তালে তালে নবদম্পতি বিবাহস্থল ত্যাগ করেন।

বিয়ের পর এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, “পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ভালোবাসা এবং ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।”

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক জ্যেষ্ঠ সদস্য এবং বিরোধীদলীয় নেত্রী সুসান লিও নবদম্পতিকে অভিনন্দন জানান। জানা গেছে, জাঁকজমকপূর্ণ এই আয়োজনের সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে। রাষ্ট্রীয় কাজের চাপ সামলে নবদম্পতি আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ার ভেতরেই সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় কাটাবেন।

উল্লেখ্য, ২০১৯ সালে কারমেল তেববাটের সঙ্গে আলবানিজের ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছিল।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু, কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন