33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৫:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিয়ে করলেন অভিনেত্রী সামান্থা

বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিধুমুরুর প্রেমের গুঞ্জন চলে আসছিল। আজ সোমবার জানা গেল বিয়ের খবর। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়াডটকম, পিংকভিলাসহ একাধিক গণমাধ্যম দুই তারকার ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে বিয়ের খবর নিশ্চিত করেছে। 

বিজ্ঞাপন

জানা গেছে, আজ সকালে বিয়ের অনুষ্ঠানটি হয়েছে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট ৩০ জন অতিথি। সামান্থা বিবাহের অনুষ্ঠানে লাল শাড়ি পরেছিলেন।

গত রোববার রাতে এমন গুঞ্জন ছড়িয়েছিল যে এই জুটি বিয়ের পিঁড়িতে বসছেন। এ প্রসঙ্গে রাজের সাবেক স্ত্রী শ্যামালি দে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় একটি উদ্ধৃতি শেয়ার করেছিলেন, ‘নিরাশ্রয় মানুষ হতাশার কাজ করে’, যা আলোচনা তৈরি করেছিল। রাজ ও শ্যামালি ২০২২ সালে আলাদা হয়ে যান।

রাজ ও সামান্থার ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন ২০২৪ সালের শুরুতেই শোনা যাচ্ছিল। গত এক বছরে সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের সঙ্গে ছবি শেয়ার করে তাঁর অনুভূতি প্রকাশ করেছিলেন।

পড়ুন- রণবীরের প্রযোজনায় নায়িকা আলিয়া নয়, দীপিকা

দেখুন- সেন্টমার্টিনগামী পর্যটকদের উপচে পড়া ভিড় | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন