দিনাজপুর বিরল পৌরসভায় প্রতি বছরের ন্যায় “(বিসিই) ফ্রেন্ড সার্কেল” এর উদ্যোগে এবারো ৫০০ জন রোজাদারদের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ করেছে।
উক্ত কর্মসূচিতে প্রতিবছরের মত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ভ্রাম্যমান অটো রিক্সা, ভ্যান চালক ও যাত্রীদের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ ও সার্কেলের সকল বন্ধুরা মিলে (ফ্রেন্ড সার্কেল) একত্রে ইফতার করে।
এমন একটি মহৎ কাজের জন্য স্থানীয় লোকজন, গণ্যমান্য ব্যক্তিরাও এই ফ্রেন্ড সার্কেলের প্রতি দোয়া ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া এই “ফ্রেন্ড সার্কেল” গত ৪/৫ বছর ধরে যেহেতু বিরলের বিভিন্ন সামাজিক কার্যক্রম গুলোতে বিভিন্নভাবে অংশ গ্রহণ করেন, সেহেতু এই কাজগুলো কে বাস্তবায়ন করার লক্ষ্যে “বিরলের আলো”, সভাপতি- এবি মাসুম, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন (সজল) ও সাধারণ সম্পাদক- জেড আই জহির এর নেতৃত্বে নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
“ফ্রেন্ড সার্কেল” এর সদস্যরা হলেন- [এবি মাসুম, জেড আই জহির,মেহেদুল ইসলাম জাকির (হোসেন সজল), রাশেদ খান মেনন, , শফিকুল ইসলাম, মেহেদী হাসান সোহেল, কাওসার আলম সাগর, ফজলে রাব্বি, সোহেল রানা, আরমানুর রহমান সজল, রবিউল ইসলাম (শান্ত),মোঃ মোসাদ্দেক, ফয়সাল, মুক্তাদির, নূর আসাদ, সাকিব (শ্রাবণ), সাব্বির, খোকন, সাজেদুর, ফাইয়াজ, ইলিয়াস, শিমুল, মাহাবুব সহ আরও অনেকেই এই অরাজনৈতিক মহতি কাজগুলোর জন্য উক্ত সার্কেল ও সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

