পূর্বের ভোট কেন্দ্র বাতিল করে বিএনপি প্রার্থীর পারিবারিক প্রতিষ্ঠানে স্থাপনের প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকালে বোদা উপজেলার সাকোয়া বাজারে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পঞ্চগড়-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী সদস্য সচিব আবুল বাশার বসুনিয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেন আজাদ গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশ নিবার্চন কমিশনে জয়কৃষ্ণ বলহরি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি পরিবর্তন করে তার মাতার নামে প্রতিষ্ঠিত মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানায় ভোট কেন্দ্র স্থাপনের আবেদন করেন। নিবার্চন কমিশন ১৩ জানুয়ারি পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তার বারাবর চিঠি প্রদান করলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় ২ আসনের মনোনীত প্রার্থী শফিউল আলম শফিউল্লাহ্ সুফি বিষয়টি অবহিত হন।এতে ১০নং পাঁচপীর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপুর, মেনাগ্রাম এলাকার ভোটারগন ক্ষোভ প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ওই এলাকার ভোটারদের অভিযোগ জয়কৃষ্ণ বলহরি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ৪নং ওয়ার্ডের মধ্যবর্তি স্থানে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং এই কেন্দ্রের কাছাকাছি মোট ভোটারের এক হাজার ৭৭০ জনের মধ্যে- এক হাজার ৪১ জনের বাড়ি। আর বর্তমান নির্ধারিত কেন্দ্রের পাশে ৪৩৬ জনের বাড়ি এবং এটি বিএনপি প্রার্থীর নিজবাড়ী ও পারিবারিক প্রতিষ্ঠান।এতে ভোট কেন্দ্রে সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটগ্রহন ও প্রদান সম্ভব নয়।তাই গ্রামবাসি একত্রিত হয়ে পূর্ব নির্ধারিত ভোট কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদ এবং আগের ভোট কেন্দ্রটি পুনঃনির্ধারনের দাবী জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় -২ আসনের আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা সেক্রেটারি মাওলানা তসলিম উদ্দীন ও জেলা শুরা সদস্য মোঃ হাসিনুর রহমানসহ বিভিন্ন সংবাদকর্মীরা।
পড়ুন- ফসল ফলাতে না পেরে পথে কৃষক, সোনারগাঁয়ে খাল খননের দাবি
দেখুন- বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়


