১৫/০২/২০২৬, ১৪:১০ অপরাহ্ণ
27 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৪:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে খেলছে না বাংলাদেশ দল। বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানও। অবশেষে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ লড়বে ভারত-পাকিস্তান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। পরিসংখ্যানের দিক থেকে টি-২০ ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ১৬ দেখায় ১৩ জয় নিয়ে এগিয়ে ভারত। অন্যদিকে, পাকিস্তানের জয় তিনটিতে।

টি-২০ বিশ্বকাপে, আটবারের লড়াইয়ে ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে। আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

চলতি বিশ্বকাপে, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। অন্যদিকে, ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে।

বিজ্ঞাপন

পড়ুন : ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট সোল্ডআউট, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন