22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার ট্রায়াল শুরু করল চীন

প্রাণঘাতী রোগ মাঙ্কিপক্সের টিকা তৈরি করেছে চীন। বিশ্বের প্রথম এই মাঙ্কিপক্স টিকার মেডিকেল ট্রায়ালও শুরু হয়েছে দেশটিতে।

টিকার নাম এখনও প্রকাশ করা হয়নি। চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ কর্পোরেশনের (সিনোফার্ম) অন্যতম শাখা সাংহাই ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট (সিআইবিপি) তৈরি করেছে এই টিকা। দেশটির সরকারি সংবাদামাধ্যম সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের রাজধানী শহার ঝেনঝৌ’য়ের হেনান ইনফেকশন ডিজিজ হাসপাতালে শুরু হয়েছে টিকাটির মেডিকেল ট্রায়াল।

গত বছর সেপ্টেম্বরে সিআইবিপিকে মেডিকেল ট্রায়াল পরিচালনার অনুমতি দিয়েছিল চীনের জাতীয় চিকিৎসা প্রশাসন। ট্রায়ালে যারা অংশ নিয়েছেন, তাদের সবাই ১৮ বছরের অধিক বলে জানা গেছে।

একসময়ের বিরল ও স্বল্প পরিচিত রোগ মাঙ্কিপক্স প্রথম বিশ্ববাসীর মনযোগে আসে ২০২২ সালে। বিশেষজ্ঞদের মতে পশ্চিম ও মধ্য আফ্রিকার উষ্ণ ও আদ্র বনাঞ্চলের বানররা ছিল এ রোগের প্রথম শিকার ও বাহক। পরে এক সময় মানবদেহেও সংক্রমিত হওয়া শুরু করে মাঙ্কিপক্স।

স্মলপক্স ভাইরাস শ্রেণীর একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী। ভাইরাসটির দু’টি রূপান্তরিত ধরন রয়েছে— ক্ল্যাড – ১ (মধ্য আফ্রিকান) এবং ক্ল্যাড- ২ (পশ্চিম আফ্রিকান)। প্রতি ১০০ মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয় ৪ জনের।

বিজ্ঞাপন

পড়ুন : চীনে নার্সিং হোমে অগ্নিকাণ্ড, ২০ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন