২০/০২/২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোওয়াক ও ফটো আড্ডা অনুষ্ঠিত


বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে ফটোওয়াক ও ফটো আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিনব্যাপী সদর উপজেলার খঞ্জনপুর সাব-রেজিস্ট্রি অফিস সামনে জাহানারা মঞ্জিলে দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সহ-আয়োজক ও ইলিগেন্ট ইভেন্টের সহযোগিতায় এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ে ফটোগ্রাফি নিয়ে ক্যাম্পেইন করা হয়।

এরপর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাহানারা মঞ্জিলে ফটোওয়াক করা হয়। পরে ফটো আড্ডায় অংশ নেন সংগঠনটির ফটোগ্রাফাররা। একইসাথে দুইজন প্রবীণ আলোকচিত্রী প্রণব কুমার সরকার ও সমীরণ কিশোর চৌধুরীকে গুনীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।

এসময় জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেসবাউল ইসলাম, সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন মন্ডল ও বিপ্লব চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল জান্নাহ রিফাত, জনসংযোগ বিষয়ক সম্পাদক মাহাদী বরকতুল্লাহ নিশান, নির্বাহী সদস্য সৌরভ আহমেদ, তালহা জোবায়ের, তানজিল রকিসহ সংগঠনটির সদসরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন:জয়পুরহাটে সার জব্দের ঘটনায় থানায় মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন