বিজ্ঞাপন

বিশ্ব ইজতেমার প্রথম দিনে ২ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার (৩১ জানুয়ারি) দুই মুসল্লির মৃত্যুর তথ্য জানা গেছে। দুই মুসল্লি হলেন আব্দুল কুদ্দুস গাজী (৬০) এবং ছাবেত আলী (৭০)।প্রথম দিনে দুই মুসল্লির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইজতেমার শুরায়ে নিজাম। ছবি
ইজতেমার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে।

এছাড়া ছাবেত আলী নামে শেরপুরের শ্রীবরদি এলাকার আরেক মুসল্লিও মারা গেছেন। তার বাবার নাম সব্দুল্লাহ্। তিনি ইজতেমার ৪৬ নম্বর খিত্তায় অবস্থান করছিলেন।

এদিকে শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন।

মাওলানা আহমাদ লাটের বক্তব্যের মধ্যদিয়ে ইজতেমার সন্ধ্যার আয়োজন শুরু হয়। এছাড়া খিত্তায় খিত্তায় চলছে দ্বীনি আলোচনা। দিনভর কোরআন এবং হাদিস থেকে নানা নসিহতমূলক বক্তব্য শুনে নিজেকে কল্যাণের পথে পরিচালিত করার দীক্ষা নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের বাসিন্দারা। এছাড়া দুই হাজারের বেশি বিদেশি মেহমানও এতে অংশ নিয়েছেন।

পরুন:শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, তুরাগ তীরে জনসমুদ্র

দেখুন: ৫৮তম বিশ্ব ইজতেমা: তুরাগ তীরে মুসল্লিদের ঢল | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন