বিজ্ঞাপন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এই শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী হয়েছে শেরপুরে। ২৫ জুন বুধবার সকালে কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমনি এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সিভিল সার্জন ডা. মো. শাহীন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন

বিজ্ঞাপন

এছাড়া অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা যাকারিয়া আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুলাল, এনসিপি নেতা রাশেদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কারী মামুনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা প্লাস্টিক দূষণরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করার ওপর জোর দেন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানমালা শেষে রচনা ও শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার হিসেবে ক্রেস্ট, গাছের চারা প্রদান ও সনদপত্র বিতরণ করেন।

পড়ুন: কুষ্টিয়ায় অস্ত্র-মাদকসহ আটক ৫

দেখুন: বিতর্কিত মন্তব্য: চট্টগ্রামে ইসলামী বক্তার বিরুদ্ধে মামলা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন