বয়স্ক মানুষের শারীরিক সুস্থ্যতা ও বয়সজনিত বিভিন্ন সমস্যা, প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফিজিওথেরাপি চিকিৎসা”’এ প্রতিপাদ্য কে বুকে ধারণ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস, বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতাল ও ময়মনসিংহ ফিজিওথেরাপি পেশাজীবি পরিষদের যৌথ উদ্যোগে সকালে এমসিপিএইচএস কলেজ ক্যাম্পাস হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা অফিস চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরের্্যালী শেষে কেট কাটা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবার বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। ফিজিওথেরাপি পেশাজীবি পরিষদের আহবায়ক মুর্শিদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা উপ পরিচালক রাজু আহমেদ, ময়মনসিংহ সিভিল সার্জন সাইফুল ইসলাম,ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস কোঅর্ডিনেটর সহকারি অধ্যাপক ডা.এমএ কদ্দুস জাহিদ, ফিজিওথেরাপি পেশাজীবি পরিষদের সদস্য সচিব রাফিউল করিম, ফিজিওথেরাপি পেশাজীবি পরিষদের যুগ্ম আহবায়ক বেলায়েত হেসেন আকন্দ,জিল্লুর রহমান,বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারি পরিচালক ডা. ইমরান হোসেন, প্রমুখ। বিশ্বের ১২১টি দেশে একযোগে এই দিনে ফিজিওথেরাপি দিবস পালন করা হয়। খোরশিদুল আলম মজিব
পড়ুন: কুড়িগ্রামে সারের দাম বেশী রাখায় সাব ডিলারের অর্থদন্ড
দেখুন: শেরপুরে দশানী নদীর ভাঙনে বিলীন এক কিলোমিটার এলাকা |
ইম/


