22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ভেটেরিনারি হাসপাতালের বিনামূল্যে সপ্তাহব্যাপি ফ্রি টিকা দান

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে জেলা ভেটেনারি হাসপাতাল এর আয়োজনে বালুবাড়িস্থ জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর মাঠ প্রাঙ্গনে “ জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুকুর ও বিড়ালের বিনামূল্যে জলাতঙ্ক রোগ প্রতিরোধে এক সপ্তাহ ব্যাপি টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সপ্তাহব্যাপি বিনামূল্যে কুকুর ও বিড়ালের জলাতঙ্ক টিকা দান কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকতা ডাঃ মোঃ আব্দুর রহিম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রর উপ-পরিচালক ডাঃ মাহাফুজা খাতুন, অতিরিক্ত প্রাণি সম্পদ অফিসার ডাঃ গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকতা মোছাঃ শাহীনা বেগম, ভেটেরেনারি সার্জেন ডাঃ এম এ জলিল। জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তিষা বলেন সারাবিশে^ বছরে ৫৯ হাজার লোক মারা যায় জলাতঙ্ক রোগের কারণে। এরা মূলত শিশু কিশোর। তবে সময় মতো এরোগের প্রতিরোধে জলাতঙ্ক‘র ভ্যাকসিন নিতে পারলে ১০০ ভাগ এ রোগ নিয়ন্ত্রন যোগ্য। জলাতঙ্ক একটি জুনোটিক রোগ। যে কোন স্তন্যপায়ী প্রাণীকে সংক্রামন করতে পারে। এ রোগে সংক্রমিত হলে এর কোনো চিকিৎসা নেই। একমাত্র সচেতনতায় এর চিকিৎসা। পোসা কুকুর বা কমিটি কুকুরকে জলাতঙ্কের টিকা দিন। সেই সাথে ভ্রাম্যমান বা ভবঘুরে অথবা মালিক বিহীন বেওয়ারিশ কুকুরদের নিয়মিত খাবার নিশ্চয়তার পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং প্রাণিদের ভালোবাসতে হবে। এর পূর্বে জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে বিশ^ জলাতঙ্ক দিবস-২০২৫ উপলক্ষে জনসচেতনতা মূলক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ১৩ উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা বৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: নিবন্ধন ছাড়া বোদার সহকারী শিক্ষক কাওছার আলীকে মাওশির শোকজ

দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন