২৮/০২/২০২৬, ৩:১৫ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৩:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

‎জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় নিমগাছ রোপণ করেন। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিকসহ কলেজ ছাত্রদল ও স্থানীয় ছাত্রদল কর্মীরা।

‎এ সময় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। ছাত্রদল সবসময় মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমরা এ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার গাছ রোপন করবো।

‎উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:

দেখুন:

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন