২৪/০২/২০২৬, ২০:২৮ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ২০:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২৭তম বিসিএস: আপিলের রায়ে চাকরি পাচ্ছেন বঞ্চিত ১১৩৭ জন

অবশেষে ২৭ তম বিসিএসের নিয়োগ বঞ্চিত ১ হাজার ১৩৭ জনের ভাগ্য ফিরলো। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ তাদের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে বাতিল করা হয় হাইকোর্টের রায়।

বিজ্ঞাপন

১৭ বছরের আইনি লড়াই শেষে চাকরি ফেরত পাচ্ছেন ২৭তম বিসিএসের নিয়োগ বঞ্চিতরা। রায় হওয়ার পর আনন্দে চড়া হাসি নিয়ে একে একে বের হলেন দেশের সর্বোচ্চ আদালত থেকে। অথচ পাঁচ আগস্টের আগে কেউ ভাবেনি স্বপ্নের বিসিএস ক্যাডারে ফের জয়েন করতে পারবেন।

২০০৭ সালে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের ১১৩৭ জন। ওয়ান ইলেভেনের সময় সে নিয়োগ চূড়ান্ত না করে আইন বহিঃভূত ভাবে দ্বিতীয় ভাইভা ডাকা হয়। শুরু হয় আইনী লড়াই। হাইকোর্টের এক বেঞ্চ ১১৩৭ জনের নিয়োগ কে বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভা কে বৈধতা দেন। আপিল বিভাগ ও বাতিল করে দেন প্রথম ভাইভার নিয়োগ।

৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়োগ বঞ্চিতরা ফের রিভিউ করেন সর্বোচ্চ আদালতে। যার চূড়ান্ত রায়ে আপিল বিভাগ সবার চাকরি ফেরত দেয়ার নির্দেশ দেন।

আজকের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে  সেইসাথে প্রমাণ হয়েছে ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম কখনো ব্যর্থ হয়না জানিয়ে নতুন ক্যাডারদের দেশ গঠনে কাজে আত্মনিয়োগর আহবান আইনজীবীদের।

রায়ের পর নিজেদের সন্তুষ্টির কথা জানিয়ে ভুক্তভোগীরা বলেন ভাবেনি এমন কিছু হবে। চুড়ান্ত রায় প্রকাশের পরেই নিয়োগ পেতে শুরু করবেন এসব ভুক্তভোগী ক্যাডাররা।

এনএ/

দেখুন: চাকুরীতে পুনর্বহালের দাবি পুলিশ ও বিসিএস ক্যাডারদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন