৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে বলা হয়, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।
অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। এবং চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

৪৭তম বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।
৪৭তম বিসিএসের বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
এনএ/


