১২/০২/২০২৬, ২৩:৩৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২৩:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ

৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহগামী তিস্তা ট্রেন আটকিয়ে রেখে আন্দোলন করছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন ও রেল অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা। এসময় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি বলেন, শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় দিতে হবে, যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। পিএসসি যদি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ চলমান রাখে, তাহলে আমাদের অবরোধও চলমান থাকবে।

পড়ুন: নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না : নাহিদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন