৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬৩১জন। মঙ্গলবার (৭ এ্রপ্রিল) এই ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। উল্লেখ্য, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
পড়ুন:চীন সফরে যাচ্ছেন বিএনপি’র ২০ জৈষ্ঠ্য নেতা
দেখুন:চীন সফরে যাচ্ছেন বিএনপি’র ২০ জৈষ্ঠ্য নেতা
ইমি/


