বিজ্ঞাপন

বিসিবিকে নিয়ে ক্রীড়া পরিষদে অভিযোগ জানালেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে বিতর্কের পালে নতুন করে হাওয়া দিলেন তামিম ইকবাল। শুরু থেকেই বিসিবি নির্বাচন নিয়ে নানা অভিযোগ করে আসছিলেন তিনি। এবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এই নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলেন তামিমসহ ঢাকার শীর্ষস্থানীয় ৫০টি ক্লাবের কর্তারা।

সংবাদমাধ্যমকে তামিম বলেন, ‘আজকে আমরা একটা আনুষ্ঠানিক অভিযোগই করতে এসেছি বলতে পারেন। সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো, ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টাই অভিযোগ করেছে যে এই নির্বাচনটা (বিসিবি নির্বাচন) সঠিকভাবে হয়নি। ৭৬টার মধ্যে যদি ৫০টা ক্লাবই একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়।’

আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করছেন কি না– এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘এটা তো সময় বলবে। সঠিক পথে আবেদন করেছি আমরা। এগুলো সবই সেকেন্ডারি। ক্লাবগুলো একমত না বলেই লিগগুলো অনিশ্চিত হয়ে আছে। খেলা হচ্ছে না আমরা ভুলেই যাই। বোর্ডকে উত্তর দিতে হবে খেলা কেন হচ্ছে না।’

গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে জয়লাভ করে বোর্ড গঠন করেন বুলবুলের প্যানেল। নির্বাচনের আগেই স্বচ্ছতার অভাবের অভিযোগ আনেন তামিমের নেতৃত্বাধীন প্যানেল। তাদের অভিযোগ ছিল, বুলবুলের প্যানেলকে জয়ী করতে কাজ করেছেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সরকারের একটি মহল। বেশ কিছু অভিযোগের পর শেষ পর্যন্ত নির্বাচন বয়কট করেন তামিমরা।

বিজ্ঞাপন

বিএনপি সরকার গঠন করার পর আলোচিত বিসিবি নির্বাচন নিয়ে নতুন করে সোচ্চার তামিম। সবশেষ নির্বাচন বয়কট করা বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তাকে নিয়ে আজ দুপুরে এনএসসিতে হাজির হন তামিম। বিসিবি নির্বাচনে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে এনএসসির নতুন সভাপতি এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে চিঠি হস্তান্তর করেন তামিম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, রেদওয়ান বিন ফুয়াদ, দেবব্রত পালরা। তামিমদের এই অভিযোগের পর বিসিবির বর্তমান কমিটির ভাগ্যে কী আছে সেটাই এখন দেখার বিষয়।

পড়ুন : বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়



বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন