বিজ্ঞাপন

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে পরিচালক হিসেবে মনোনীত করেছে। আজ অনুষ্ঠিত বিসিবি বোর্ড সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

রুবাবা দৌলা বিসিবির দ্বিতীয় নারী পরিচালক। এর আগে এনএসসির মনোনয়নে বোর্ডে আসেন ইশফাক আহমেদ, তবে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে তার মনোনয়ন প্রত্যাহার করা হয়। পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হন রুবাবা।

তিনি ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ১১ বছর গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা (CMO) ছিলেন। তার সময়েই গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছিল।

ক্রীড়া প্রশাসনের পাশাপাশি রুবাবা দৌলা বাংলাদেশের কর্পোরেট জগতে পরিচিত মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং স্টকহোম স্কুল অব ইকোনমিক্স ও লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি শিল্পী কামরুল হাসানের ভাতিজি এবং নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের ভাতিজি। নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ নারী পুরস্কার অর্জন করেন।

পড়ুন: আইপিএলের মিনি অকশন হচ্ছে ভারতের বাইরে

দেখুন: এক নজরে আলোচিত আন্তর্জাতিক সব খবর! 

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন