১২/০২/২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিসিবির নিষেধাজ্ঞায় পড়ার কোনো শঙ্কা নেই: আসিফ মাহমুদ 

বিসিবির নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। গতকাল (৩০ মে) ফারুকের পরিচালক পদ থেকে মনোনয়ন বাতিলের দিনে জাতীয় ক্রীড়া পরিষদ কাউন্সিলর হিসেবে মনোনীত করে বুলবুলকে। এনএসসির ক্ষমতাবলে বিসিবির পরিচালক হয়েছেন তিনি। তারপর হয়েছেন বিসিবির প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

সরকারি হস্তক্ষেপের কারণে এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছিল আইসিসি। সরকারি হস্তক্ষেপের প্রভাব যেকোনো দেশের ক্রিকেট বোর্ডে পড়লে কঠোর অবস্থান নেয় আইসিসি। তাই শঙ্কা জেগেছিল যে, এনএসসির সরাসরি হস্তক্ষেপে নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবিও। 

তবে এ ব্যাপারে স্পষ্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, ‘ক্রিকেটের অবনমন আর বিপিএল অব্যবস্থাপনার জন্যই ফারুক আহমেদকে সরিয়েছে এনএসসি। আইসিসির নিয়ম মেনেই তাকে অপসারণ করা হয়েছে। বিসিবির নিষেধাজ্ঞায় পড়ার কোনো শঙ্কা নেই।’ 

পড়ুন: বিসিবি সভাপতি হয়ে যা বললেন বুলবুল

দেখুন: জুলাইকে মেনে না নিয়ে শান্তিতে থাকার সুযোগ নেই: উপদেষ্টা আসিফ মাহমুদ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন