২৬/০২/২০২৬, ২১:৪৪ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিসিবির সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের

দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের শেষ দিন ছিল আজ (১০ নভেম্বর)। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কনফারেন্স শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা ছিল বিসিবির। তবে বিসিবির বিরুদ্ধে নানা অসহযোগিতার অভিযোগ তুলে সেই সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।

কনফারেন্স শেষে আজ বিকেল চারটায় সংবাদ সম্মেলন করার কথা ছিল বিসিবির। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকেই সেই সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানানো হয়েছিল। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল সবাইকে নিয়ে উদযাপনের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বিসিবি সভাপতি। তবে বাস্তবে হয়েছে তার উল্টো।

সংবাদ সংগ্রহের কাজে সকাল থেকে রাজধানীর ওই হোটেলে অবস্থানরত সাংবাদিকদের কোনো ধরনের সহযোগিতাই করেনি বিসিবি৷ সাংবাদিকদের বসার জন্য ছিল না কোনো ব্যবস্থা। এমনকি টয়লেটে যাওয়ার জন্যও ভেতরে ঢোকার অনুমতি ছিল না। এরপর টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে যে কেক কাটার কর্মসূচি ছিল, সেখানেও জায়গা পাননি গণমাধ্যমকর্মীরা। ভেতরে যাওয়া কিংবা ফুটেজ নেওয়ারও কোনো সুযোগ দেওয়া হয়নি।

বিকাল চারটায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সেটাও সময়মতো অনুষ্ঠিত হয়নি। ৪টা ৪০ এর পর সাংবাদিকদের ভেতরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হলে সেটা বয়কট করেন সাংবাদিকরা। এসময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাইরে এলেও ক্যামেরা এবং মাইক্রোফোন সরিয়ে নেন সাংবাদিকরা। অনেকে আবার ‘বয়কট, বয়কট’ বলে স্লোগানও দেন।

বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে দুঃখপ্রকাশ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মো. মাহফুজুল আলম, বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরি সুজন এবং মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেনসহ আরও অনেক কর্মকর্তারা। তবে শেষ পর্যন্ত বয়কটের সিদ্ধান্তে অটল থাকেন সংবাদকর্মীরা।

সাংবাদিকদের মধ্যে একজন জানান, ‘এখানে তো আমাদের ডেকে আনা হয়েছে। কিন্তু যেভাবে ট্রিট করা হয়েছে সেটা মোটেও মেনে নেয়ার মতো না। ২৫ বছর পূর্তির কেক কাটার ছবি-ফুটেজও নিতে দেওয়া হয়নি সাংবাদিকদের, অথচ এই যাত্রার অংশীজন আমরা সবাই। আবার অনেকে সকাল থেকে দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই, ওয়াশরুমে যাওয়ার সুযোগ নেই। খাবারের ব্যবস্থা নেই, কিন্তু অন্তত সাংবাদিকদের পানি সরবরাহ করা যেত। কিন্তু অনেকে চেয়েও সেটা পাননি। আমরা তো সংবাদ সংগ্রহের কাজেই এসেছি। এত অসহযোগিতা হলে কিভাবে চলে!’

এদিকে, সাংবাদিকরা সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্তে অটল থাকায় বিকেল পাঁচটার দিকে নিজ পরিবহনে ঘটনাস্থল ত্যাগ করেন উপদেষ্টা। ধীরে ধীরে বিসিবির কর্মকর্তারাও ভেন্যু ত্যাগ করতে শুরু করেন। আজ কিংবা আগামীকালের মধ্যে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে বার্তা আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ফুটবল নিয়ে আসিফের মন্তব্য, বিসিবিকে চিঠি দিয়ে ব্যাখ্যা চাইলো বাফুফে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন