বিজ্ঞাপন

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচনে অনিয়ম, সরকারি হস্তক্ষেপ, স্বেচ্ছাচারিতার অভিযোগ আগেউ তুলেছে ক্লাব ও বিভাগীয় কাউন্সিলররা। যে কারণে দুই দফায় জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত অভিযোগ জমা দিয়েছিল তারা। এরই পরিপ্রেক্ষিতে এবার বিসিবি নির্বাচনে সব অনিয়ম যাচাই করতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১৫ কার্যদিবসের মধ্যে এই তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. সোলায়মান খান সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৫ সালের নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত প্রাপ্ত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে পর্যালোচনা ও তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান আমিনুল হক অনুমোদন দিয়েছেন।’

৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) যুগ্ন পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট এই কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচন ২০২৫-এ অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পর্যালোচনা করা। এছাড়া প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করা। একইসাথে নির্বাচনী প্রক্রিয়া বিধিবিধান অনুযায়ী হয়েছে কি না তা পরীক্ষা করা।

এতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। পাশাপাশি কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই কমিটির দায়িত্ব হবে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার ব্যবহার সংক্রান্ত অভিযোগুলো পর্যালোচনা করা।

পড়ুন- হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা, জ্বলছে আগুন

দেখুন- সাতক্ষীরায় মন্দিরে চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন