19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৩:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিসিবি নির্বাচনে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তামিমদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক এবং কাউন্সিলর। অভিযোগের তীর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ, বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের দিকে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ তুলে ধরেন তামিম ইকবালসহ অন্যান্য ক্রিকেট সংগঠকরা।

অভিযোগের সারসংক্ষেপ: সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জেলা ও বিভাগে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করতে চান। মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষ থেকে জেলা ও বিভাগীয় ক্রিকেটের সংশ্লিষ্টদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তামিম বলেন, ‘বিসিবির সুষ্ঠু নির্বাচন হোক। এখানে সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ নিয়ে পরিবর্তন মেনে নেয়া হবে না।’

হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে বিসিবির কাউন্সিলর পদ পাওয়া বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, ‘ বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এরই মধ্যে গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। এছাড়া, কমিশনে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুটি পরিবর্তন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন