১৩/০২/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিস্ফোরক সংকটে দিনাজপুরে মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিনাজপুরের পার্বতীপুর বিস্ফোরক সংকটের কারণে মধ্যপাড়া পাথর খনিতে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন ও খনির উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন। তবে খনির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, খনির উৎপাদন ও উন্নয়ন কাজে অত্যাবশ্যকীয় বিস্ফোরক দ্রব্য সময়মতো সরবরাহ না করায় এই সংকট দেখা দিয়েছে। অতীতে বেশ কয়েকবার একই কারণে খনির কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকলে খনির যন্ত্রপাতি ও মেশিনারিজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এমডি জোবায়েদ হোসেন বলেন, “বিস্ফোরক সংকটের কারণে উৎপাদন ও উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। তবে রক্ষণাবেক্ষণের কাজ অব্যাহত থাকবে। দ্রুত সময়ে বিস্ফোরক আসবে বলে আশা করছি।”

স্থানীয়রা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে খনি সচল রেখে দেশের অভ্যন্তরীণ বাজারে পাথরের চাহিদা পূরণ সম্ভব হয়।

পড়ুন: খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

দেখুন: ইনকিউবেটরে মৃত্যুশয্যায় প্রায় অর্ধশত শিশু 

ইম/

পড়ুন: বন্দরে আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

দেখুন: ঈদেও রেহাই পেলো না গাজার অসহায় মানুষ!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন