বিজ্ঞাপন

বিহারে বিশাল ব্যবধানে জয় পেয়েছে মোদির দল!

ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি-এনডিএ জোট বিহারে বিশাল ব্যবধানে জয় পেয়েছে। দেশটির নির্বাচন কমিশন আজ বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট।

ভারতের নির্বাচন কমিশনের সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৪৩ আসনের বিহার বিধানসভায় ২০০টির বেশি আসন পেতে যাচ্ছে এনডিএ জোট। জোটের শরিক দল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) এবারের নির্বাচনে দুর্দান্ত ফলাফল করেছে। ইতোমধ্যেই ৮২টি আসনে তাদের জয় নিশ্চিত হয়েছে, এগিয়ে আছে আরও ৩টিতে। নরেন্দ্র মোদি’র বিজেপি জয় নিশ্চিত করেছে ৮৮টি আসনে, আরও একটি আসনে তাদের প্রার্থী এগিয়ে আছেন।

এদিকে উল্টোদিকে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও কংগ্রেসের সমন্বয়ে গড়া বিরোধী মহাজোটের ভরাডুবি হয়েছে এবারের নির্বাচনে। সর্বসাকুল্যে ৩০টির মতো আসন পেতে যাচ্ছে তারা।

উল্লেখ্য, বিহারে গত ৬ নভেম্বর প্রথম দফায় ১২১টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। এ দফায় ভোট পড়ে ৬৫ শতাংশের বেশি। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় ১২২টি আসনে, যেখানে ভোটদানের হার ছিলো ৬৮ শতাংশের বেশি। দুই দফায় প্রায় ৬৭ শতাংশ ভোট পড়ে। বিহারের এবারের নির্বাচনে মহিলা ও তরুণ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে নীতিশ কুমারই দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার জনপ্রিয়তা এবং জয়ী হওয়ার প্রবণতা এমনটাই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রাম্পের কাছে ক্ষমা বিবিসির, তবে দেবে না ক্ষতিপূরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন