বিজ্ঞাপন

বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিম মারা গেছেন

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর কর্ণধার ও কোহিনূর কেমিক্যালস-এর পরিচালক মোঃ এবাদুল করিম ইন্তেকাল করেছেন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা দুই মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের জানাজা বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে।

পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পরই মো. এবাদুল করিম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ব্যবসায়িক অঙ্গনে প্রবেশ করেন। তার উদ্যোক্তা দক্ষতা, সুদৃঢ় ব্যবস্থাপনা এবং দূরদর্শী অভিজ্ঞতার ফলস্বরূপ তিনি একাধিক প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন।

তিনি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নেতৃত্ব দেন এবং দেশের ওষুধ শিল্পে উচ্চপ্রযুক্তি সম্পন্ন নতুন পণ্য, বিশেষ করে ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদনে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন। পাশাপাশি বীকন ডেভেলপমেন্ট লিমিটেড: আবাসন খাতেও তার পদচারণা ছিল। তিনি এই স্বনামধন্য রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানিরও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

কোহিনূর কেমিক্যালস কো. (বিডি) লি দেশের বৃহত্তম ও শীর্ষস্থানীয় সাবান, প্রসাধনী ও টয়লেট্রিজ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানের পরিচালকের ভূমিকায় ছিলেন তিনি। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং সুদূরপ্রসারী ভাবনা তাকে একজন ব্যতিক্রমী ও অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।

পড়ুন: ফার্মগেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন