০৯/০২/২০২৬, ২১:৫৭ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২১:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক রুহুল আমীনের মৃত্যু

নাগরিক টিভির নিউজ এডিটর মো: সাখাওয়াত হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমীন (৭৫) শুক্রবার (২৪ জানুয়ারী) ভোর রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ী পশ্চিম দাপুনিয়াতে ইন্তেকাল করেছেন।

বিজ্ঞাপন

তার মৃত্যুর সংবাদে বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্বারা,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ  ছুটে যান। বীর মুক্তিযোদ্বার জানাযার নামাজে হাজার হাজার শুভাকাংখি অংশ গ্রহন করেন। 

তিনি  ১৯৫২ সালে পিতা মনোয়ার আলী মাষ্টারের ঘরে পশ্চিম দাপুনিয়াতে জন্ম গ্রহন করেন।স্কুল শিক্ষতা দিয়ে চকরি জীবন শুরু হলেও পরে যোগাদান করেন মুক্তিযোদ্ধা কোটায় কৃষিবিশ্ববিদ্যালয়ে। অবসরে যান ২০১৩ সালে।

যুদ্ধ করেছেন ১১ নম্বর সেক্টরের অধীনে। ময়মনসিংহ সদরের, দাপুনিয়া, ঘাগড়া, ভাবখালী, খাগডহর অঞ্চলের দায়িত্বে ছিলেন। যুদ্ধে অংশ নেন খাগডহরসহ বেস কয়েকটি গেরিলা যুদ্ধে । তিনি যুদ্ধে যাওয়ায় পাক হানাদার বাহিনীর নির্যাতনে তার বাবা ও  শশুর  নির্যাতনের শিকার হয়ে মারা যান ১৯৭১ সালে ডিসেম্বারে। গত দেড় যোগ নানা বৈষম্যমূলকভাবে বীরমুক্তিযোদ্বা রুহুল আমিনকে বঞ্চিত করে রাখা  হয়েছে। 

মরহুমের জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এনএ/

দেখুন: ৫৫ বছর আগে বাংলাদেশে আসা বীর বাহাদুর অবশেষে ফিরে গেলেন নেপালে 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন