বিজ্ঞাপন

বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক কনফারেন্স জুনে, অ্যাবস্ট্রাক্ট জমার শেষ সময় ১৫ মার্চ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’-শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুন। এবারের সম্মেলনে টেক্সটাইল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ও সাসটেইনেবিলিটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করছে বুটেক্সের টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদ।

বিজ্ঞাপন

সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গবেষণাপত্র জমা দেয়ার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ৫.০ অ্যান্ড আইওটি ইন টেক্সটাইলস, কোয়ালিটি অ্যান্ড রিলায়্যাবিলিটি ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিকস ম্যানেজমেন্ট, সার্কুলার ইকোনমি, গ্রীন সিস্টেমস অ্যান্ড সাসটেইনেবিলিটি, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড অপটিমাইজেশন, টেক্সটাইল ডাইস, কেমিক্যাল অ্যান্ড অক্সিলারিস, নন-ওভেন অ্যান্ড টেকনিক্যাল টেক্সটাইলস, টেক্সটাইল কম্পোজিটস, এডভান্সড টেক্সটাইল ম্যাটেরিয়ালস, ফাইবারস অ্যান্ড পলিমারস, এডভান্সমেন্ট ইন টেক্সটাইল মেশিনারি, সাসটেইনেবল ডায়িং অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল ওয়েস্ট ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন, ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স, ফ্যাশন ব্র্যান্ডিং অ্যান্ড রিটেইলিং, হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং, স্মার্ট টেক্সটাইলস, ইকোনমিকস ইন টেক্সটাইলস এবং বিজনেস অ্যানালিটিকস।

সম্মেলনে অংশ নিতে আগ্রহীদের গবেষণাপত্রের অ্যাবস্ট্রাক্ট আগামী ১৫ মার্চের মধ্যে জমা দিতে হবে।

সম্মেলন আয়োজক কমিটির প্রধান ও টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহাসান হাবীব বলেন, বর্তমান বিশ্বে টেক্সটাইল খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। স্মার্ট টেক্সটাইল, টেকসই উৎপাদন, সার্কুলার ইকোনমি, টেকনিক্যাল টেক্সটাইল, অটোমেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশনের মতো বিষয়গুলো নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে গবেষণা ও জ্ঞান বিনিময়ের বিকল্প নেই।

তিনি আরও জানান, এ আন্তর্জাতিক সম্মেলন একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করবে এবং সর্বাধুনিক গবেষণা, উদ্ভাবনী প্রযুক্তি ও বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও ভবিষ্যতমুখী করে তুলতে সহায়তা করবে। এ জন্য দেশ-বিদেশের গবেষক, স্কলার ও শিল্প পেশাজীবীদের তাদের উদ্ভাবনী গবেষণা ও প্রযুক্তিগত সমাধান জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বুটেক্সে সর্বশেষ তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ২৪ মে। ওই সম্মেলনে প্রায় ১০০টি গবেষণাপত্র জমা পড়েছিল।

পড়ুন:রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

দেখুন:আর্থিক প্রশাসনিকভাবে ক্ষমতায়িত হবে বিচার বিভাগ: কাজল

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন