বিজ্ঞাপন

আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও

দেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও। এদিকে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি।

বিজ্ঞাপন

বৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের ২২৬টি গ্রামের অধিকাংশ বাড়ি, রাস্তাঘাট, পুকুর ও চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকরা বলছেন, জলাবদ্ধতার কারণে তারা আমন ধানের বীজতলা তৈরি করতে পারছেন না। এতে আসন্ন মৌসুমে চাষাবাদ ব্যাপকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বন্যায় আক্রান্ত ফেনী জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে। গতকাল বুধবার বিজিবির ৪ নম্বর ব্যাটালিয়নের আয়োজনে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ১ হাজার ৫০০ জনকে সেবা দেওয়া হয়।

বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক কলেজ শিক্ষার্থী। নিহত আব্দুল হান্নান জাফর (২৫) আক্কেলপুর এমআর ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নাটোরের লালপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল হয়ে পড়ছে। গতকাল বুধবার সরেজমিন দেখা যায়, শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়েছে। শিক্ষার্থীরা পচা ড্রেনের পানি পার হয়ে শ্রেণিকক্ষে ক্লাস করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ড্রেনেজ ব্যবস্থার অভাবে এমনটি হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী সমাধান আসেনি।

পড়ুন: অবৈধ সম্পদ অর্জন, সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

দেখুন: গোপালগঞ্জে ‘ম/রা মুরগী’ বিক্রি, অতঃপর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন