বিজ্ঞাপন

বৃষ্টির দিনে জামাকাপড়ের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। কাপড়চোপড় ঠিকমতো শুকানো যাচ্ছে না। এতে কাপড়ে স্যাঁতসেঁতে ভাব থেকে যাচ্ছে এবং তা থেকে একধরনের দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। 

বিজ্ঞাপন

বৃষ্টির দিনগুলোতে জামাকাপড় থেকে এ ধরনের দুর্গন্ধ দূর করতে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন-

১. জামাকাপড় ধোয়ার সময় উপযুক্ত পরিমাণে ডিটারজেন্ট ব্যবহার করুন। সম্ভব হলে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাংগাল লিকুইড যোগ করতে পারেন।

২. জামাকাপড়ে ধোয়ার পর যতটা সম্ভব ভালোভাবে নিংড়ে নেওয়া উচিত যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায়। সম্ভব হলে স্পিন ড্রাই ব্যবহার করুন। এরপর যত দ্রুত সম্ভব খোলা হাওয়া ও আলো বাতাসযুক্ত জায়গায় কাপড় শুকাতে দিন। রোদ না থাকলে ফ্যানের নিচে বা ইনডোর ড্রায়ার ব্যবহার করে কাপড় শুকানো যেতে পারে।

৩. জামাকাপড় শুকানোর পরেও যদি বোটকা গন্ধ থাকে, তবে তা ভিনেগার বা বেকিং সোডা দিয়ে ধুয়ে নিতে পারেন। এক কাপ সাদা ভিনেগার বা আধা কাপ বেকিং সোডা পানিতে মিশিয়ে কাপড় ভিজিয়ে রেখে পরে ধুয়ে ফেললে গন্ধ কমে যাবে।

৪.জামাকাপড় স্টোর করার সময় শুকনো ও হাওয়াবন্ধ জায়গায় রাখতে হবে। কাপড়ের মধ্যে ন্যাপথলিন রাখতে পারেন। 

৫. জামাকাপড় যাতে একদম শুকিয়ে যায় সেটা খেয়াল করুন। স্যাঁতসেঁতে কাপড় কখনোই ভাঁজ করে রাখা উচিত নয়। নিয়মিত ও যত্ন নিয়ে জামাকাপড় পরিষ্কার ও সংরক্ষণ করলে জামাকাপড়ের দুর্গন্ধ চলে যাবে। 

পড়ুন: ব্রণ হলে করণীয়

দেখুন: ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন