26.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জায়গায় বন্যা, আতঙ্কে মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি। বন্যার আশঙ্কায় আতঙ্কিত মানুষ। তবে মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় বাড়ছে নদ-নদীর পানি। জেলার সোমেশ্বরী, কংস, উব্ধাখালীসহ সবকটি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। বিশেষ করে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আছেন ভাঙন আতঙ্কে।

ভারতের মেঘালয় ঘেঁষা হওয়ায় নেত্রকোনায় পাহাড়ি ঢলের প্রবল স্রোত থাকছে। দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী, কলমাকান্দা উপজেলার উব্ধাখালী ও গণেশ্বরী নদী উপচে লোকালয় প্লাবিত হয়ে বন্যা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

সিলেটেও বাড়ছে নদনদীর পানি, বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ এবং দেশে থেকে থেমে বৃষ্টিপাতের কারণে, গোয়াইনঘাট উপজেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় নিম্মাঞ্চলের মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে। ডাউকি, সারী ও পিয়াইন নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। বন্যার আশঙ্কায় পর্যটন ব্যবসায়ীরাও রয়েছেন চরম দুঃশ্চিন্তায়।

পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টিপাত কমে গেলে বন্যার শঙ্কা কেটে যাবে।

অন্যদিকে, তিন ঘন্টার টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেছে পুরো নোয়াখালী শহর। সড়কে পানি জমে এবং দোকানপাটে পানি ঢুকে দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ।

এনএ/

দেখুন: টানা কয়েকদিনের গরম শেষে ঢাকায় দেখা মিললো স্বস্তির বৃষ্টি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন