১৫/০২/২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বেকারি ব্যবসাতে সফল চাঁদপুরের বি এম হারুনুর রশিদ

নানা চড়াই উৎরাই পেরিয়ে বেকারি ব্যবসাতে সফল চাঁদপুর শহরের বাসিন্দা বি এম হারুনুর রশিদ। তিনি নিউ চাঁদ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির কর্ণধার।

সোমবার (২ জুন) সকালে বিসিক শিল্প নগরীর চাঁদ বেকারিতে গেলে তিনি নিজেকে সফল হিসেবে তুলে ধরেন।

বি এম হারুনুর রশিদ বলেন, এক সময় আমাদের ৩টি চাঁদ ব্রেডের শাখা ছিলো। তবে নানা কারনে এখন ১টিতেই কার্যক্রম চালাচ্ছি। সততা, পরিশ্রম ও মেধা খাটিয়ে অর্থ ব্যয় করাতেই চাঁদ ব্রেড এন্ড বিস্কুট এখন পুরো জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে।

তিনি বলেন, আমরা এখানে বিস্কুট, ব্রেড এবং কেক উৎপাদন করি। তবে অন্যদের মতো আমরা এইসব বেকারি পণ্যে ফুড রং ব্যবহার তেমন একটা করি না। এতে আমাদের পণ্যে আকর্ষিত রং দেখা না গেলেও খেয়ে শান্তি পায় সবাই। আর এতেই আমরা খুশি। এখন এখানে দিনে ২৫/৩০ জনের মতো নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। সবার পরিশ্রমেই আমরা বাজারে নিজেদের পণ্যের মান ধরে রেখে সফল হয়েছি। তাই সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।

বিজ্ঞাপন

পড়ুন: খুড়িয়ে খুড়িয়ে চলছে চাঁদপুরের মতলব দক্ষিণ পিআইও কার্যালয়

দেখুন: চাঁদপুর লঞ্চঘাটে নৌকায় জেলেদের সস্তা দরে ইলিশ বিক্রি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন