২৩/০২/২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৩/০২/২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বেকারীতে ব্যবহৃত ডালডাতে মরা ইদুর, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার; দু’ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান তদারকি অভিযান চালিয়েছেন। এ সময় দু’প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা পৌরসভার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় রোববার সকাল সাড়ে ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেকারীতে ব্যবহৃত ডালডাতে মরা ইদুর, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, অগ্রীম বেকারী পণ্য তৈরি করে আজ তারিখ দেওয়ার কারণে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. সাইদুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুনভাবে প্যাকেটজাত করার কারণে অন্যানা ফুড প্রোডাক্টকের স্বত্বাধিকারী মো. সাইদুল ইসলামকে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, সেমাই ও মসলার মিল তদরাকি করা হয়।

এসময় মান সম্মত পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- নওগাঁয় আদিবাসী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

দেখুন- আগারগাঁওয়ে অস্থায়ী দোকানপাটের নিয়ন্ত্রণ নিতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন