০১/০৩/২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বেগমগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী গণমিছিল

নোয়াখালী-০৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণমিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

শনিবার বিকালে উপজেলার রাজগঞ্জ বাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সল ইনাম কমলের নেতৃত্বে এই নির্বাচনী গণমিছিল বের করা হয়। রাজগঞ্জ দারুল উলুম ফাজিল মাদ্রাসা মাঠ থেকে গণমিছিলটি বের হয়ে রাজগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। এরআগে দুপুর থেকে রাজগঞ্জ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে গণমিছিলে যোগ দেয়।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সল ইনাম কমল, জেলা বিএনপির সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রনি কুমার দাস, প্রবীণ শিক্ষক বরকত উল্যাহ, যুবদল নেতা ইব্রাহিম খলিল সবুজ, কামরুল হাসান সায়েম, কাজী বাবু, ছাত্রদল নেতা রাফি প্রমূখ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে কেন্দ্রে অবস্থান করে ফলাফল বুঝে নিয়ে ইনশাআল্লাহ আমরা বরকত উল্লাহ বুলু ভাইয়ের নেতৃত্বে শান্তি, নিরাপত্তা সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন