২০/০২/২০২৬, ২:৩৭ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ২:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম

চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন তিনি।

ওই পোস্টে তিনি লেখেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।’

বিজ্ঞাপন

পড়ুন: লজ্জা না থাকলে কুয়েট ভিসিকে পদত্যাগে বাধ্য করা হোক : সারজিস আলম

দেখুন: জানা গেলো সারজিসের বউ রাইতার পরিচয়!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন