সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি ) রাতে শহরের ডিসির ব্রীজ এলাকায় জেলা বিএনপি সদস্য ও বাস মালিক সমিতির সভাপতি মফিজুর ইসলাম সান্টু খানের কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে। এতে এতে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ সোহেল খান।
এ সময় বিএনপির সদস্য মফিজুর রহমান সান্টু খান বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে গণতন্ত্রের স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে কখনো আপস করেননি। একারণে তিনি আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়ে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার মৃত্যু বাংলাদেশ ও রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ গভীরভাবে শোকাহত। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে কারাবন্দি করে তার চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে নির্যাতন করে। গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেও আজ যখন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাচ্ছে তখন বেগম খালেদা জিয়ার মৃত্যু বড় ধরণের শূণ্যতা সৃষ্টি করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার এই শূণ্যতা কখনো পূরণ হবে না। এখন বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তার স্বপ্ন পূরণে আমাদের কাজ করে যেতে হবে।
এ সময় জেলা বিএনপির সভাপতি এডভোকেট জাফর আলী মিয়া ও জেলা বিএনপির সদস্য সচিব মাদারীপুর -২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাহানদার আলী খান জাহান, জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজান শিকদারসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে জেলা সদর জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল আজিজ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

