21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর ময়মনসিংহ সমিতির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা। আজ রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর মিরপুরস্থ সমিতির ভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও বহুদলীয় রাজনীতির বিকাশে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তারা জানান, ‘জাতির সংকট মুহূর্তে তাঁর সাহসী ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’

মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা, সাবেক কেবিনেট সচিব আব্দুল হালিম, সহ-সভাপতি আতিকুজ্জামান খান, অর্থ সচিবসহ সমিতির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন সমিতির সদস্যরা। দোয়ায় তাঁর চিকিৎসার অগ্রগতি, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা বলেন, খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নাম। তাঁর সুস্থতা কামনায় আমাদের দোয়া অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন