বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় শনিবার বিকালে ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কস্হ দলীয় কার্যালয়ে এক দোয়া মহাফিল আয়োজন করেন জেলা বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঝিনাইদহ সদর থানা বিএনপির সাবেক সফল সাধারন সম্পাদক ও ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম।
সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঝিনাইদহ-২ আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের কনিষ্ঠ পুত্র ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শোয়েব রহমান বাপ্পি।
এসময় উপস্হিত ছিলেন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্হানীয় জনগন।
বিজ্ঞাপন
পড়ুন : খালেদা জিয়ার জন্য সারাদেশের মানুষ কাঁদছে : রাশেদ খান


